About Us

আমরা TailorPro — টেইলরিং ব্যবসার জন্য একটি স্মার্ট ডিজিটাল সমাধান।

আমরা বিশ্বাস করি, প্রতিটি টেইলরিং ব্যবসা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও সহজ, দ্রুত এবং প্রফেশনালভাবে পরিচালিত হতে পারে।

কেন TailorPro তৈরি করা হয়েছে?

আমরা কাছ থেকে দেখেছি, অনেক টেইলরিং ও গার্মেন্টস ব্যবসা এখনো খাতা-কলম বা এলোমেলো পদ্ধতিতে পরিচালিত হয়। ফলে প্রতিদিনই দেখা যায়— অর্ডার মিস হয়ে যাচ্ছে কাস্টমারের মাপ হারিয়ে যাচ্ছে হিসাব ঠিকভাবে রাখা যাচ্ছে না ফেসবুক অর্ডার ও দোকানের অর্ডার আলাদা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো শুধু সময় নষ্ট করে না, বরং ব্যবসার গ্রোথকেও বাধাগ্রস্ত করে। এই বাস্তব সমস্যাগুলোর সমাধান দিতেই আমরা তৈরি করেছি TailorPro।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো টেইলরিং ও গার্মেন্টস ব্যবসাকে সম্পূর্ণভাবে ডিজিটাল করা, যাতে ব্যবসার প্রতিটি কাজ সহজ, নির্ভুল এবং দ্রুত হয়। আমরা চাই— ছোট থেকে বড় সব টেইলরিং ব্যবসা প্রযুক্তির সুবিধা পাবে ব্যবসার হিসাব হবে পরিষ্কার ও স্বচ্ছ প্রতিটি অর্ডার হবে সঠিকভাবে ম্যানেজড। আমরা ভবিষ্যতে TailorPro-কে টেইলরিং ও গার্মেন্টস ব্যবসার জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে ব্যবসার প্রতিটি দিক একটি সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে।

আপনার ব্যবসার সাথে TailorPro-কে যুক্ত করুন

এখনই আপনার টেইলরিং ব্যবসাকে আরও সংগঠিত, প্রফেশনাল এবং স্কেলেবল করে তুলুন।

Scroll to Top